শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:৪০ পিএম, ২০২২-০৬-২০
মো: মিলন, ( জবি প্রতিনিধি) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ডিবেটিং ফোরামের নবীন বরন ও কর্মশালা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(রোববার) বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের কনফারেন্স রুমে অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জন্য কর্মশালার আয়োজন করা হয়। যেখানে তাদের ডিবেটিং এ সফলতা অর্জনের জন্য নানা দিকনির্দেশনা প্রদান সহ একটি একক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতা শেষে বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নবীন শিক্ষার্থীদের মাঝে বিতর্ক সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, কর্মশালায় উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। চাক্ষুষ বিতর্ক প্রতিযোগিতা দেখে সত্যিই অনেক কিছু জানতে পারলাম। আমাদের এতো সুন্দর আয়োজন উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, বিতর্ক হচ্ছে শিক্ষার্থীদের সৃজনশীল উদ্ভাবনের নতুন মাত্রা। এইমাত্র অবলম্বন করলে একজন শিক্ষার্থী নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে। সেই সঙ্গে হিসাববিজ্ঞান বিভাগ ডিবেটিং ফোরাম দূর্বার গতিতে এগিয়ে যাবে নবীন বিতার্কিকদের সাথে নিয়ে এ প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক কাজী মো. নাসির উদ্দীন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি সাইদুল ইসলাম (সাঈদ) ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজু বিভাগের একাধিক শিক্ষক - শিক্ষার্থী।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited